নিউইয়র্ক
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ‘সাউথ এশিয়ান ইউনিটি’ প্যারেড হবে ৯ আগস্ট

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আগামী ৯ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়ান ইউনিটি’ প্যারেড। জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ’র উপর এ প্যারেড অনুষ্ঠিত হবে।
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভূটান, মালদ্বীপ ও আফগানিস্থানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। ইতোমধ্যে সোসাইটি সিটি থেকে প্যারেড সংক্রান্ত পারমিট সংগ্রহ করেছে।
সংশ্লিষ্ঠ দেশগুলোর কনসাল জেনারেলদেরও এ প্যারেডে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ফাহাদ সোলায়মানের নেতৃত্বে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে।
এই প্যারেডের সাথে সোসাইটি আয়োজিত প্যারেডের কোন মতদ্বৈততা আছে কিনা জানতে চাইলে সোসাইটির এক কর্মকর্তা প্রতিবেদককে বলেন, মোটেই না। বৃহত্তর পরিসীমা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সোসাইটি ‘সাউথ এশিয়ান ইউনিটি’ প্যারেড করছে।
এ প্যারেড বিভক্তির উদ্দেশ্যে নয়। ঐক্যের জয়গানে দক্ষিন এশিয়ার ইমিগ্রান্ট কমিউনিটি এতে অংশ নেবেন। ১৭ মে’র প্যারেড হচ্ছে কয়েকজন ব্যক্তির উদ্যোগে। আমাদের সাথে তাদের কোন দ্বন্দ্ব নেই।
শেয়ার
Releted News
বিজ্ঞাপন কর্নার।






